,

ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় : নুরুল হুদা

news-image

নিউজ ডেস্ক : ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সোমবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় ভোটার দিবসের র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা নির্বাচন কমিশনের কাজ নয়। সুষ্ঠু ভোটের আয়োজন করা ইসির দায়িত্ব। কেন্দ্রে ভোটার আনা কিংবা ভোটার না আসা পুরোটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর ওপর।’

নির্বাচন কমিশনের উপর ভোটারদের আস্থা আছে কি না-তা নির্দিষ্ট করে বলা যাবে না উল্লেখ করে নূরুল হুদা বলেন, ‘সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা কমিশনের কাজ এবং সেই কাজ কমিশন করে যাচ্ছে।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভবিষ্যতেও প্রচার প্রচারণায় পোস্টার ও মাইক ব্যবহার নির্দিষ্ট করে দেয়া হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে অধিকাংশ দলের বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন নির্বাচনে ভোটের হার কমতে থাকে। যাকে গণতন্ত্রের জন্য ‘অশনি সংকেত’ বলে মনে করেন অনেকে। এরপর থেকে বিভিন্ন নির্বাচনে ভোটারের উপস্থিতি কমতে থাকে।

কে এম নূরুল হুদা নির্বাচন কমিশনে যোগ দেওয়ার দুই বছরের মাথায় একাদশ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৪০ শতাংশ, তা নিয়েও রয়েছে অনেক অভিযোগ।

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে মাত্র ২২ শতাংশ ভোটগ্রহণ ইসির মাথায় চিন্তার ভাঁজ ফেলেছিল। তারপরেও তাদের জন্য উৎসাহের উপলক্ষ ছিল তার আগে বিভিন্ন পৌরসভায় ইভিএমে ৮০ শতাংশের উপরে ভোটের হার।

কয়েকটি নির্বাচনে ভোটারদের অনাগ্রহের প্রেক্ষাপটে গত ১ ফেব্রুয়ারি অনেক বিতর্কের মধ্যেও ঢাকার দুই সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয় ইসি। ইভিএমের প্রতি আগ্রহী হয়ে ভোটাররা কেন্দ্রে আসবে বলে ইসি আশায় থাকলেও তাদের সেই আশার গুঁড়েও বালি পড়ে। ভোটের হারে উন্নতি না হলেও নির্বাচন কমিশনের তৎপরতায় কোনো ঘাটতি ছিল না বলে জানিয়েছিলেন সিইসি কে এম নূরুল হুদা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি