,

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তিদাবিতে বিএনপির মানববন্ধন

news-image

যশোর প্রতিনিধি : বিদ্যুত, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার যশোরে মানববন্ধন করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে আজ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের জনগণের জন্য কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে প্রতিবছরই বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ঘটে চলেছে। আর সরকারের মন্ত্রীরা দাবি করছেন মূল্যবৃদ্ধিতে জনগণের জীবনযাপনে কোনো প্রভাব পড়বে না। একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষেই এ ধরনের কার্যক্রম ও বক্তব্য দেওয়া সম্ভব।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখায় আজ দেশের এ অবস্থা। দেশবাসীকে রক্ষায় খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই। এ কারণে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আব্দুস সালাম আজাদ, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা