,

পয়েন্ট হারাল ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : এভারটনের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটিতে স্বাগতিকদের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ডিসেম্বরে লিগে দুই দলের প্রথম দেখায় ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

খেলার ৩ মিনিটে নিজেদের ডি-বক্সের সামনে থেকে দে হেয়াকে ব্যাক-পাস দিয়েছিলেন হ্যারি ম্যাগুইয়ার। বল নিয়ন্ত্রণে রেখে কিছুটা দেরিতে শট নেওয়ার সময় পা বাড়িয়ে দেন এভারটনের ডমিনিক ক্যালভার্ট-লেউইন। তার পায়ের ছন্দে জাল খুঁজে নেয় বল। একাদশে ফেরা গোলরক্ষক দে হেয়ার মারাত্মক ভুলেই শুরুতে পিছিয়ে পড়ে সফরকারীরা। দলে ৫ পরিবর্তন নিয়ে এভারটনের মাঠে নামান কোচ উলে গুনার সুলশার।

খেলার ৩১ তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের হাতে লেগে বল জালে জড়ায়। এতেই স্বস্তি ফেরে ইউনাইটেডের শিবিরে।

বিরতির পর সুযোগ পেয়েও এগিয়ে যাওয়া হয়নি এভারটনের। গিলফি সিগুর্দসনের ফ্রি-কিক ফিরে আসে পোস্টে লেগে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিল এভারটন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফ সাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।

২৮ ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১০ জয় ও ৭ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে এভারটন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি