সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বুবলী বললেন, চার বছর পর দেখা হবে

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি নায়ক হিসেবে পেয়েছেন শীর্ষ নায়ক শাকিব খানকে। একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ১১টি চলচ্চিত্রে। ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে এই জুটির সর্বশেষ ছবি ‘বীর’। ছবির আগে শাকিব খানকে প্রচারণায় দেখা গেলেও এবারই প্রথম নিজের সিনেমার প্রচারণায় অনুপস্থিত ছিলেন নায়িকা বুবলী। এছাড়াও গত অনেকদিন ধরেই তিনি রয়েছেন আড়ালে। তার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। যে কারণে তাকে নিয়ে গুঞ্জন জোরদার হতে শুরু করে।

শুধু তাই নয়, ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান, এমন গুজবও উড়েছে। তবে কোনোটারই সত্যতা পাওয়া যায়নি।

নায়িকা বুবলী জানিয়েছিলেন, মোটেও বিদেশে যাননি এই সুন্দরী। তিনি রয়েছেন ঢাকার উত্তরায় নিজ বাসভবনেই। আপাতত ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে ছাড়া যোগাযোগ রাখছেন না এ নায়িকা।

এদিকে গতকাল ছিল লিপইয়ার বা অধিবর্ষ। প্রতি চার বছর পর পর এই দিন আসে। তাই অনেকে দিনটি বিশেষভাবে উদযাপন করেন। উদযাপন করেছেন বুবলীও। গতকাল রাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

সেখানে ক্যাপশনে লিখেছেন- ‘হ্যালো লিপইয়ার। চার বছর পর ফের দেখা হবে ইনশাআল্লাহ’। এটি নিয়ে বেশ মজা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস