,

করোনাভাইরাস : ৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : মরণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যুর ঘটনায় তিন দেশের ওপর অতিরিক্ত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এই তিন দেশ হচ্ছে ইরান, ইতালি ও দক্ষিণ কোরিয়া।

গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদমাধ্যম ‘আল জাজিরা’।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ইরানের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। বিগত ১৪ দিনে যেসব বিদেশি নাগরিক ইরানে প্রবেশ করেছিল তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও ইতালি এবং উত্তর কোরিয়ার যেসব অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে সেসব অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ বিবৃতিতে দেশটির স্বাস্থ্য সেক্রেটারি অ্যালেক্স আজার বলেন, ‘করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলে মার্কিন নাগরিকদের ভ্রমণ এবং ওই সকল অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঠেকাতে এই নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মহামারীর আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। এই ভাইরাসে সারা বিশ্বে প্রায় ৮৫ হাজারেও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি