,

করোনাভাইরাসে ইরানে মাস্ক সংকট, ফ্রান্সে গণজমায়েত নিষিদ্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম একজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মার্কিন নাগরিকদের অন্য দেশ ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীনসহ বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৮৫ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ৯শ’ জনের বেশি।

কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে ইরানে। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেখা দিয়েছে মাস্ক সংকট। সংক্রমণ ঠেকাতে বাসিন্দাদের ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে সরকার। ইরানের করোনা ভাইরাসের জেরে উদ্বেগ দেখা দিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও। নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্তের কথা জানিয়েছে পাকিস্তান ও লেবাননও।

আশঙ্কাজনকহারে আক্রান্তের সংখ্যা বাড়ায় দক্ষিণ কোরিয়ার কোভিড নাইন্টিনের কেন্দ্রবিন্দু দাইগুতে সেনা মোতায়েন করা হয়েছে। গণপরিবহনের পাশাপাশি জনসমাগম হয় এমন জায়গায় জীবানুনাশক ছিটাতে দেখা যায় তাদের। চীনের পর দক্ষিণ কোরিয়াতেও আরোগ্য লাভের পর আবারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ভাইরাস ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

তিনি বলেন, ‘শিশুদের নিরাপত্তা সবার আগে। শিক্ষকদের মাধ্যমে শিশুরা যাতে আক্রান্ত না হয় সে ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।’

করোনার প্রভাব পড়েছে ইতালির শিক্ষাব্যবস্থাতেও। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগিয়ে অনলাইনেই পাঠকার্যক্রম চালিয়ে যাচ্ছে মিলানের স্কুলগুলো। দেশটিতে প্রতিদিনইন নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

ইতালি থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে ইউরোপের দেশগুলোতেও। আক্রান্তের সংখ্যা বেড়েছে ফ্রান্সে। ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে একসঙ্গে পাঁচ হাজার মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে ফরাসি কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবারের মতো এক নারীর মৃত্যু হয়েছে। দেশটি ভ্রমণের ওপর কঠোর বিধি নিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনে তুলনামূলকভাবে আগের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। তবে এখনো প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন অনেকেই। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। জীবনের ঝুঁকি নিয়েই করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানে আক্রান্তদের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা