,

ব্রাহ্মণবাড়িয়ায় “পুলিশ  মেমোরিয়াল ডে” উদযাপিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের অবদানকে সম্মান জানানোর জন্য প্রতিবছর ১ মার্চ দেশব্যাপী পুলিশ মেমোরিয়াল ডে হিসেবে পালন করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্য ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ১৯৭১সালে রাজারবাগ পুলিশ লাইনে হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই থেকে শুরু করে পুলিশ সদস্যরা দেশের যেকোন প্রয়োজনে নিজেদের আত্মত্যাগ করেছেন। তাদের এই ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করে।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি