,

চট্টগ্রামে পুলিশবক্সে আইএসের হামলা!

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর এক ট্রাফিক পুলিশবক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার রাত ৯টার দিকে নগরীর ষোলশহর ২ নম্বরগেট এলাকায় একটি ট্রাফিক পুলিশবক্সে এ বিস্ফোরণ ঘটে।

এতে সার্জেন্ট মো. আরাফাত ও এএসআই মো. আলাউদ্দিন নামের দুই পুলিশ সদস্য দগ্ধ হন।

এ ছাড়া নওশাদ, জাহিদ ও আকন নামে তিন পথচারীও ওই ঘটনায় ‘সামান্য আহত’ হন। আহত দুই পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

শনিবার রাতে এ হামলায় আইএস জড়িত দাবি করে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।

ওয়েবসাইটই জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের এই তথ্যের বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কান্তি নাথ জানিয়েছে, ‘আইএসের দায় স্বীকার করার কথা শুনেছি। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না।’

বোমা বিস্ফোরণের পর নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম সাংবাদিকদের বলেছিলেন, ‘এটি আইইডি বোমা বিস্ফোরণ ছিল। তবে যারা এটি ঘটিয়েছে, তারা খুব বেশি দক্ষ ছিলেন না। তবে কারা ঘটিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

ইতিমধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে থানায় মামলা করেছে চট্টগ্রাম পুলিশ।

মামলায় সরকারি কাজে বাধাদান, সরকারি কাজে দায়িত্বরত ব্যক্তি ও সাধারণ মানুষকে গুরুতর জখম, হত্যার চেষ্টা, জনগণের জানমালের ক্ষতিসাধন, সরকারি সম্পদ নষ্ট এবং জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশে পরিকল্পিতভাবে ট্রাফিক পুলিশবক্সে বিস্ফোরণের অভিযোগ আনা হয়। যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা