শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের হারের হ্যাটট্রিক

news-image

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরে পরাজয়ের হ্যাটট্রিক করেছে তারা। এরই সঙ্গে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিশ্চিত হলো সালমাদের।

শনিবার বাংলাদেশ সময় ভোরে মেলবোর্নে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে চরম ব্যাটিং ব্যর্থতায় ৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪০ রানের মধ্যেই টপঅর্ডারের ৫ ব্যাটসম্যান খুইয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি তারা। পরে আর ৩৪ রান তুলতে বাকি ৫ উইকেট হারিয়ে বিধ্বস্ত হন সালমারা।

ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রান করেন নিগার সুলতানা। এছাড়া মুর্শিদা খাতুন ১১ এবং রিতু মনি করেন ১০ রান করে। বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন নিউজিল্যান্ডের জেনসেন। তাকে সমর্থন জোগান ক্যাসপেরেক। উভয়ই ৩টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৬ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। বড় স্কোরেরই আভাস দিয়েছিল তারা। কিন্তু ব্যক্তিগত ১২ রানে অধিনায়ক সোফি ডিভাইন বিদায় নিলে ঘটে সর্বনাশ।

এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউই মেয়েরা। শেষ অবধি ৯১ রানে প্যাকেট হয় তারা। তাদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন র‌্যাচেল প্রিস্ট। সুজি বেটসের ব্যাট থেকে আসে ১৫ রান।

বাংলাদেশের হয়ে রিতু মনি নেন ৪ উইকেট। আর সালমা খাতুন ঝুলিতে ভরেন ৩ উইকেট। নিজেদের নিয়মরক্ষার শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সোমবার মাঠে নামবেন টাইগার মেয়েরা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা