শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানরাইজার্সের নেতৃত্বে ডেভিড ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিং অপকর্মের শাস্তি কাটিয়ে এবারের আইপিএলে ফিরছেন বিধ্বংসী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। আর তাই প্রয়োজন ফুরিয়ে গেছে কেন উইলিয়ামসনের। কিউই অধিনায়কের জায়গায় এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। এক টুইট বার্তায় অজি তারকার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার খবর প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

চার বছর আগে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। বল টেম্পারিংয়ে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় ২০১৮ সালে আইপিএল খেলেননি ওয়ার্নার। তার জায়গায় গতবার সানরাইজার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই দুর্দান্ত তারকার অনুপস্থিতিতে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারও হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ফের ওয়ার্নারকে ফেরানো হচ্ছে নেতৃত্বে।

২০১৯ সালে ফিরে এসে বাঁ হাতি অজি ওপেনার ১২ ম্যাচে ৬৯২ রান করেন। যে কারণে তার চাহিদা আকাশচুম্বী। হায়দরাবাদের অধিনায়ক ঘোষিত হওয়ার পর এক ভিডিও বার্তায় ওয়ার্নার বলেছেন, ‘এবারের আইপিএলে ক্যাপ্টেন হওয়ায় আমি রোমাঞ্চিত। এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। গতবার কেন উইলিয়ামসন ও ভুবনেশ্বর কুমার নেতৃত্ব দিয়েছিল। এর জন্য ওদের ধন্যবাদ জানাই। এবার ট্রফি জেতার জন্য আমি নিজের সেরাটা দেব।’

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা