,

মুজিববর্ষে মাহিয়া মাহির ফুটবল টুর্নামেন্ট

news-image

বিনোদন প্রতিবেদক : ক্রিকেট ও ফুটবল খেলার অন্ধভক্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি। খেলা দেখার পাশাপাশি সময় ও সুযোগ পেলেই এই চিত্রনায়িকা নেমে যান মাঠে। এবার নিজেই আয়োজন করেছেন খেলার।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নানার বাড়ি রাজশাহীতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট’। এটি অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে।

জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, ‘ক্রিকেট ও ফুটবল খেলার প্রতি আমার ঝোঁক অনেক বেশি। অবসর পেলে খেলা দেখতে বসে যাই। মাঝে মধ্যে নিজেও ব্যাট-বল নিয়ে মাঠে নামি। খেলার প্রতি ভালোবাসা থেকেই খেলার আয়োজন করেছি।’

তিনি আরও বলেন, ‘দু’দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে সর্বমোট ১৬টি টিম অংশগ্রহণ করবে। আর পুরস্কার বিতরণীর দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আশা করি, সবাইকে নিয়ে দারুণ কিছু সময় কাটাবো।’

জানা গেছে, ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করবেন মাহি নিজেই। পরের দিন বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কারও তুলে দেবেন তিনি। আর টুর্নামেন্টটি পরিচালনা করবে স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘স্বপ্ন’।

এ উপলক্ষে এরই মধ্যে এলাকায় চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। মাইকিংয়ের পাশাপাশি লাগানো হয়েছে পোস্টার, ব্যানারও।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি