,

ইস্কাটনে ভবনের আগুনে শিশুসহ নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনের দিলু রোডের একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. রাসেল মিয়া দৈনিক আমাদের সময় অনলাইনকে এসব কথা জানিয়েছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনে তিনজন মারা গেছে। তবে তাদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইস্কাটনে আগুনের ঘটনায় দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি