সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র আতিকুল-তাপস শপথ নিলেন

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র পদে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান। গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বিজয়ী হন।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন।

একই অনুষ্ঠানে দুই সিটির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়িয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

উত্তরের মেয়রের দায়িত্ব পালন করে আসা আতিকুল ইসলাম পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন।

আর দক্ষিণের মেয়র সাঈদ খোকন মনোনয়ন না পাওয়ায় এই নির্বাচনে অংশ নেননি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।

ফলে শপথ নিলেও ঢাকার দুই মেয়রকে চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।

বৃহস্পতিবার শপথ নিলেও মেয়রের চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।

নয় মাস উত্তরের মেয়রের দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন।

অন্যদিকে দক্ষিণে মেয়রের দায়িত্বে থাকা সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেওয়া হয়নি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।