সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের মৃতদেহে আত্মহত্যার কোনো চিহ্নই দেখিনি, বললেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সোমবার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, খুন নয়, আত্মহত্যা করেছেন সালমান।

পিবিআইর প্রতিবেদনে নতুন করে সালমান শাহর সঙ্গে শাবনূরের ঘনিষ্ঠতার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে সালমান শাহর স্ত্রী সামিরা হক বলেন, সালমান শাহ ও শাবনূর যে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সে কথা সালমান নিজেই আমার কাছে স্বীকার করেনছেন।

পিবিআইয়ের প্রতিবেদনের পর সালমান শাহর প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামতের নায়িকা মৌসুমী তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘পিবিআইয়ের দেওয়া বক্তব্য শুনেছি। তাদের তদন্তকে সম্মান জানাই। তবে আমার বিশ্বাস হচ্ছেনা সালমান শাহ আত্মহত্যা করেছেন।’

সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মৌসুমীরও প্রথম ছবি। এই ছবির মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি মৌসুমী ও সালমান শাহর মতো দুজন তারকা পায়। প্রথম ছবি দিয়ে এই দুই তারকার মধ্যে তুমুল বন্ধত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। পিবিআই সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলার পর মৌসুমী বলেন, ‘সালমানের মৃতদেহ যারা দেখেছেন, তারাও বিশ্বাস করেননি সালমান আত্মহত্যা করেছে। আপনি যদি কাউকে গুলি করে মারেন তাহলে তার দেহে গুলির দাগ থাকবে। কেউ গলায় দড়ি দিয়ে মরলে অবশ্যই গলায় দাগ থাকবে, চোখ বড়ো বড়ো হয়ে যাওয়া কিংবা শিরাগুলোতে চিহ্ন থাকবে। সালমানের মৃতদেহে আত্মহত্যার কোনো চিহ্ন দেখিনি।’

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস