সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে বিপাকে এ আর রহমান

news-image

বিনোদন ডেস্ক : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতায় বিক্ষোভকে কেন্দ্র করে তিন দিনের সংঘর্ষে দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। রোববার থেকে চলা এই বিক্ষোভে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

এরকম উত্তাল পরিস্থিতির মধ্যে ভারত সফরত মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে বিপাকে পড়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান।

জিনিউজের প্রতিবেদন বলছে, ট্রাম্পের সম্মানে মঙ্গলবার সেজে ওঠে রাষ্ট্রপতি ভবন। ট্রাম্পের জন্য সেখানেই আয়োজন করা হয় নৈশভোজের। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজ হাজির হন এ আর রহমান, শেফ বিকাশ খান্নাও।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজের সেই ছবি নিজেই তার ইনস্টাগ্রামে শেয়ার করেন এ আর রহমামন। আর ওই ছবি প্রকাশ্যে আসার পরই তাকে নিয়ে শুরু হয় নানা তির্যক মন্তব্য।

দিল্লি যখন জ্বলছে, তখন রহমান কীভাবে নিশ্চিন্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজ সারছেন, সেই প্রশ্ন তুলতে শুরু করেন কেউ কেউ।

আবার অনেকে মন্তব্য করেন, দিল্লিতে যখন একের পর এক মৃত্যুর মিছিল বাড়ছে, রহমান কীভাবে ওই কাজ করতে পারেন। দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ চলেছে, তা নিয়ে মুখ খুলুন স্যার বলেও অনেকে আবেদন করতে শুরু করেন রহমানের কাছে। আবার কেউ কেউ বলতে শুরু করেন, দিল্লি যখন জ্বলছে, তখন নৈশভোজের অনুভূতি কেমন। যদিও এ বিষেয়ে পালটা মুখ খোলেননি এ আর রহমান।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস