সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দিনের সফরে ঢাকা ত্যাগ রাষ্ট্রপতির

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উরুগুয়ের মন্টিভিডিওতে প্রেসিডেন্টসিয়াল কমান্ড ট্রান্সফার অনুষ্ঠানে এবং লন্ডনে অপর এক ব্যক্তিগত কর্মসূচিতে যোগ দিতে ১১ দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন।

এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ইকে ৫৮৫ রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের নিয়ে গতরাত ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বঙ্গভবনের এক মুখপাত্র গণমাধ্যমকে এ কথা বলেন। রাষ্ট্রপতির সহধর্মীনি রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব এবং বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বাংলাদেশের রাষ্ট্রপতি ১ মার্চ উরুগুয়ের প্রেসিডেন্টসিয়াল কমান্ড ট্রান্সফার অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে রাষ্ট্রপতি লন্ডনে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি ৯ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী