,

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১১

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন ইতালিতে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার নতুন করে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জন। এ ছাড়া করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২২ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির ন্যাশনাল সিভিল প্রোটেকশন সার্ভিসের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি।

মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকের পর রোমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

অ্যাঞ্জেলো বোরেলি জানান, এখন পর্যন্ত ইতালির পাঁচটি অঞ্চলে করোনাভাইরাসজনিত রোগ COVID-19 সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২২ এবং মোট ১১ জন মারা গেছেন।

জানা গেছে, ইতালির মধ্যে লোম্বারদিয়ায় অঞ্চলে ২৪০ জন আক্রান্ত রয়েছে। এই অঞ্চলেই ৯ জন মারা গেছেন।ভেনেতো অঞ্চলে ৪২ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া পিওমন্ত ও সিসিলি অঞ্চলে তিনজন, লিগুরিয়া ও আদ্রিজে অঞ্চলে দুজন, লাছিও অঞ্চলে ৩, এমিলা রোমানিয়া অঞ্চলে ২৬ জন ও তোস্কানো অঞ্চলে দুজন আক্রান্ত হয়েছেন।

ইতিমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় ইতালি সরকার বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার থেকে ইতালির লোম্বারদিয়া, ভেনেতো, পিওমন্তে ও ভেনেছিয়া অঞ্চলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

বন্ধ ঘোষণা করা হয়েছে ইতালির ভেনিস উৎসব। এ ছাড়া ফুটবল লীগ, নাইট ক্লাব ও জাদুঘর বন্ধ রয়েছে।

তবে ইতালির সরকার আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানে চলাচল করতে বলেছে। আক্রান্ত এলাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে চলাচল করতে নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে দেশটিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছেন।

উল্লেখ্য, ইতালিতে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা