,

বাস-ট্রাকের সংঘর্ষে সিরাজগঞ্জে ৩জন নিহত

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি এক্সাভেটরকে (ভেকু) সাইড দিতে গিয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত এবং আহত হয়েছে আরও ২০ জন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্দিনা গ্রামের আম্বিয়া বেগম (৫৮), ঐশী বাসের হেলপার ও অজ্ঞাত এক যাত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কালিকাপুর নামক স্থানে তাড়াশগামী ঐশী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তিনজন।

পরে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আক্তারুজ্জামান জানান, আহত ২০ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা