,

পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়নি : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়নি। যদি কখনও সুযোগ পাই তাহলে অবশ্যই এর সঠিক তদন্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ১১টার দিকে রাজধানী বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের ১১তম বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান মির্জা ফখরুল।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যে বিচারটি দেখেছি, তাতে অভিযুক্তরা বলেছেন সঠিক বিচার হয়নি। আমরাও তাই মনে করি পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। তাছাড়া সেনাবাহিনী কর্তৃক যে তদন্ত করা হয়েছিল তার রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি।

মির্জা ফখরুল বলেন, সীমান্ত রক্ষাকারী বাহিনী তৎকালীন বিডিআর সদরদফতর পিলখানায় ষড়যন্ত্র ও চক্রান্তমূলক হত্যাকাণ্ড ঘটে। একটি চক্রান্তমূলক অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫৭ জন অত্যন্ত ট্যালেন্টেড সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। এই দিনটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আক্রমণ বলে আমরা মনে করি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা অবশ্যই আজকের দিনে এই বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ-তালার কাছে দোয়া করছি শহীদদের জন্য আল্লাহ যেন মাগফিরাত দান করেন। আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখেন। কোনো চক্রান্ত যেন আমাদের পরাজিত করতে না পারে।

এ সময় মেজর হাফিজ, মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, মেজর জেনারেল ইব্রাহিম, মেজর মিজানুর রহমান, মেজর নুর, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা