,

ধর্ষণে দোষী সাব্যস্ত হলিউড মোগল হার্ভে উইনস্টেইন

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের প্রখ্যাত প্রযোজক হার্ভে উইনস্টেইন যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক এই হলিউড মোগলের বিরুদ্ধে প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। সোমবার এ বিষয়ে ঘোষণা দিয়েছে আদালত।

সোমবার নিউইয়র্কের একটি জুরি বোর্ড বলেছেন, যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হার্ভে উইনস্টেইন। আর এর ফলে ‘মি টু’ আন্দোলনের জন্য এটি একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বজুড়ে ‘মি টু’ আন্দোলনের ঘটনায় এই প্রথম কোন ক্ষমতাশালী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলো।

জানা গেছে, ৬৭ বছর বয়সী হার্ভের বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী ১১ই মার্চ তাঁর সাজা শোনানো হবে । তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

হলিউড অভিনেত্রী সালমা হায়েক, উমা থারমানসহ ৮০ জন নারী হার্ভে উইনস্টেইন বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। গত ৬ই তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু করে নিউইয়র্কের আদালতে।

এদিকে, সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আদালতের ওই ঘোষণার পর সোমবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হার্ভে উইনস্টেইনকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : বিবিসি, রয়টার্স, নিউইয়র্ক পোস্ট

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি