,

ট্রাম্পের গুরুত্বপূর্ণ শব্দের ভুল উচ্চারণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ভারতে পৌঁছার পর ক্রিকেট থেকে শুরু করে বলিউড পর্যন্ত নানা বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণে ভুল করেন।

বিবিসির প্রতিনিধি রজনি বৈদ্যনাথ জানান, গুজরাটে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্টুলকারকে ট্রাম্প ‘সুচিন টেন্ডুলকার’ বলে বসেন। এ ছাড়া বলিউডের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘শোলে’কে বলেন ‘শোজে’। স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে না পেরে তিনি বলেন, ‘স্বামী বিবেকামান্নান’।

এদিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে গিয়ে গান্ধীকে ভুলে ‘অপূর্ব সফর’ এর জন্য ‘মহান বন্ধু প্রধানমন্ত্রী মোদি’কে ধন্যবাদ দেন ট্রাম্প।

আশ্রমে মহাত্মা গান্ধীর একটি ছবিতে ফুলের মালা দেন ট্রাম্প ও মেলানিয়া। কিন্তু পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামার মতো আশ্রমের স্মারক বইয়ে গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো মন্তব্য করেননি।

২০১০ সালে ভারত সফরের সময় এই আশ্রম পরিদর্শনে এসে ওবামা লিখেছিলেন, ‘গান্ধীর জীবনের এসব স্মারক দেখার সুযোগ পেয়ে আশা ও অনুপ্রেরণায় পূর্ণ হয়েছি আমি। তিনি শুধু ভারতের নায়ক ছিলেন না, পুরো বিশ্বের নায়ক ছিলেন।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি