,

হজে যেতে এবার কোন প্যাকেজে কত টাকা লাগবে?

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘হজ প্যাকেজ ২০২০’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া অনুযায়ী মোট চারটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হজ প্যাকেজের খসড়ার অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ১ এ সর্বমোট ৪ লাখ ২৫ হাজার টাকা খরচ ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় সাড়ে ৬ হাজার টাকা বেশি।

আনোয়ারুল ইসলাম বলেন, প্যাকেজ ২ এ মোট খরচ ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। যা গত বছরের তুলনায় ১৬ হাজার টাকা বেশি।

এছাড়া প্যাকেজ ৩ এ সর্বমোট ৩ লাখ ১৫ হাজার টাকা খরচ ধরা হয়েছে জানিয়ে সচিব বলেজ, এ বছরই প্যাকেজটি প্রথমবারের মতো করা হয়েছে।

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩ লাখ ৫৮ আজার টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এছাড়া এজেন্সিগুলো সরকারি প্যাকেজগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা