,

২২ মার্চ পবিত্র শবে মেরাজ

news-image

নিউজ ডেস্ক : আজ সোমবার দেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার থেকে শুরু হবে আরবি নতুন মাস। সে হিসেবে আগামী ২২ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আজ দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারাদেশে শবে মেরাজ পালিত হবে।’

২৬ রজব দিবাগত রাতটি লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ হিসেবে পরিচিত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় বলে কোরআন-হাদিসে উল্লেখ আছে।

শবে মেরাজেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় মুসলমানদের ওপর। এজন্য রাতটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে উপমহাদেশে।

রজব মাস শুরুর মধ্য দিয়ে পবিত্র রমজানের দিনক্ষণ গণনা শুরু হয়। এর ঠিক দুই মাস পর শুরু হয় রমজান। এজন্য রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানরা রমজানের প্রস্তুতি নিতে থাকেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি