,

রংপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ : ২০১৮ এর প্যানেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

news-image

রংপুর ব্যুরো : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ- ২০১৮ এর প্যানেল বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবিতে সোমবার রংপুরে মানববন্ধন করেছে সংশ্লিষ্টরা।

আজ সোমবার বেলা ১১ টায় নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ো-২০১৮ প্যানেল রংপুর জেলা কমিটির উদ্যোগে শতাধিক প্যানেলভুক্ত শিক্ষক ও চাকরী প্রত্যাশীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সভাপতি নাজমুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম, জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বারি, প্রচার সম্পাদক নুর ইসলাম, রবিউল ইসলাম, আদুরী খাতুন, এমএস এ মুন্নি, সুস্বাদ্য রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ২০১০, ১২, ১৩ প্যানেল হয়েছে এবং ১৪ সালেও প্যানেলের মাধ্যমে প্রায় ৪৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১৮ এবারই প্রথম সারাদেশ থেকে প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

তাদের মধ্যহতে মাত্র ৫৫,২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন যা মাত্র ২.৩% । ফলে এদের যোগ্যতা নিয়ে কোন সংশয় নেই। তাই মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছে আমরা বাকীরাও শূন্যপদের ভিত্তিতে সরাসরী নিয়োগ চাই।

বক্তারা বলেন, প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগ করলে নিয়োগ বাণিজ্য ও কালক্ষেপন বন্ধ হবে। শূন্যপদের ভিত্তিতে যথাসময়ে উপযুক্ত শিক্ষক নিয়োগ দেওয়া সহজ হবে, শিক্ষিত বেকাররা অতিদ্রæত বেকারত্ব থেকে মুক্তি পাবে এবং উচ্চ আদালত হতে রীট জটিলতাও থাকবেনা। অবিলম্বে আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি