,

মুশফিক পাঁচে তিন

news-image

স্পোর্টস ডেস্ক : সবশেষ ছয় টেস্টের মধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে হার। এই ছয় টেস্টে দেশের কোনো ব্যাটসম্যানের ছিল না কোনো সেঞ্চুরি। দেশের টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স ছিল নিম্নমুখি। যে কারণে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে আন্তর্বর্তীকালীন অধিনায়ক মুমিনুল হক সৌরভকে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর ঠিক আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরপুরে এক প্রশ্নের জবাবে অধিনায়ক মুমিনুল বলেছিলেন, সত্যি বললে, দলে কোনো সেঞ্চুরি না থাকলে একটু নিচের দিকেই থাকবে যে কোনো দল। আমার কাছে মনে হয় আমরা হয়তো খারাপ সময়ের মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ, আমরা এটা কাটিয়ে উঠতে কাজ করছি। কথা দিলাম, খুব শিগগিরই বড় ইনিংস দেখতে পাবেন।

সংবাদ সম্মেলনে অধিনায়ক যে কথা দিয়েছিলেন মাঠে তা রাখতে পেরেছেন। ব্যক্তিগতভাবে মুমিনুল করেছেন সেঞ্চুরি (১৩২), সতীর্থ মুশফিকুর রহিম তো চলে গেলেন অনন্য উচ্চতায়। দেশের ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৩ সালের মার্চে শ্রীলংকার গল ইন্টারন্যাশলান স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তার দেখাদেখি ডাবল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

সেই ২০১৩ থেকে এ পর্যন্ত ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান টেস্টে ৫টি ডাবল সেঞ্চুরি করেছেন, তার মধ্যে একাই ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।

শ্রীলংকার বিপক্ষে ২০০, জিম্বাবুয়ের বিপক্ষে দুই বছর আগে এই মিরপুরেই ২১৯ রানের ইনিংস খেলেছেন মুশফিক। দুই বছরের ব্যবধানে সেই জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ডাবল সেঞ্চুরি করেছেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি