,

ট্রাম্প আহমেদাবাদে, দিল্লিয রণক্ষেত্র; নিহত পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম সরকারি সফরে সোমবার ভারতের আহমেদাবাদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে মার্কিন ভোট, তার আগে দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন তিনি। এমন দিনে নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে দিল্লিতে।

সোমবার ভারতের রাজধানীর উত্তর-পূর্বে জাফরাবাদের মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাতে রতনলাল নামের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গেছে, পিস্তল হাতে এক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে। তবে গুলিবিদ্ধ হয়েই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে কি-না তা এখনো স্পষ্ট নয়। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একাধিক পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

এর আগে, বিজেপি নেতা কপিল মিশ্র বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ ভারতে থাকবেন, ততক্ষণ আমরা শান্তি বজায় রাখব। কিন্তু সোমবার ট্রাম্পের বিমান যখন সবে আমদাবাদে নেমেছে, তখনই নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

রবিবার উত্তর-পূর্ব দিল্লির যে অঞ্চলে সংঘর্ষ হয়েছিল, এদিনও সেখানেই পাথর ছোড়াছুড়ি হল দু’পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাল। এদিনও দিল্লি মেট্রোর জাফরাবাদ ও মৌজপুর-বাবরপুর স্টেশন বন্ধ রয়েছে।

নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বহুদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য দিল্লির শাহিনবাগের আন্দোলন। কোনো রকমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শাহিনবাগে ৬৯ দিন ধরে বন্ধ থাকা রাস্তার একদিকের অংশ খোলা সম্ভব হয়েছে। তার মধ্যেই শনিবার রাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে কয়েকশ মহিলা জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে বসে পড়েন। পুলিশ এসে তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা ওঠেননি।

রবিবার সকাল থেকে এই সংখ্যাটা ক্রমেই বাড়তে থাকে। সেখানে গিয়ে হাজির হন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা দফায় দফায় কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে। তাদের বোঝানোর চেষ্টা করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আন্দোলন তারা করতেই পারেন। কিন্তু তার ফলে অন্য লোকের সমস্যা করে নয়। বেশ কিছু রাস্তাও বন্ধ হয়ে গেছে। তাই তারা যেন নিজেদের আন্দোলন অন্যত্র সরিয়ে নিয়ে যান। কিন্তু বিক্ষোভকারীরা অবস্থান থেকে ওঠেননি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা