,

দেড় যুগ পর ভারতের লজ্জার হার

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হার দিয়ে শুরু হলো ভারতের টেস্ট সিরিজও। ওয়েলিংটনে কোহলিরা উইলিয়ামসনদের কাছে হেরেছেন ১০ উইকেটের বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ভারত ১০ উইকেটে হেরেছিল আরও দেড় যুগ আগে।

কোহলির জন্য এ হারটি আরও লজ্জার। তার অধীনে এটি ভারতের টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বড় হার। এর আগে লর্ডসে ২০১৮ সালে ১৫৯ রান ও ইনিংস ব্যবধানে হেরেছিল তার দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে এ টেস্টে টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ভারত মাত্র ১৬৫ রান করে। রাহানে ৪৬ ও মায়াংক ৩৪ ছাড়া কোনো ব্যাটসম্যানই ৩০ এর ঘর পেরোতে পারেননি। কিউইদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন সাউদি ও জেমিসন।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪৮ রান করে ক্ষান্ত হয় কিউইরা। সর্বোচ্চ ৮৯ রান করেন উইলিয়ামসন। ৪৪ রান করে আউট হন টেইলর-জেমিসন। ভারতের হয়ে একাই পাঁচ উইকেট নেন ইশান্ত শর্মা।

মাথায় লিড নিয়ে চাপের মুখে খেলতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মায়াংকের ৫৮, রাহানের ২৯ ও পান্থের ২৫ রানের কল্যাণে ১৯১ রান করতে পারে তারা। কিউইদের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৯ রানের। যা কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেন তারা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি