শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে সালমাদের মিশন শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার পার্থে আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে দুদলের মধ্যকার ২২ গজের ময়দানি যুদ্ধ। শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে। তবে প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত নন সালমা খাতুন।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি আমরা দেখেছি। ভালো ম্যাচ হয়েছে। তবে আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’

অস্ট্রেলিয়ায় চলমান মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ভারত ছাড়া সালমাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। গত ২১ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ১৭ রানে জিতে নেয় ভারত।

বাংলাদেশের মেয়েরা বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন। এশিয়া কাপে ভারতকে দুবার হারানোর অভিজ্ঞতা রয়েছে সালমাদের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে ১৩ ম্যাচে কেবল দুবার জয়ের স্বাদ পেয়েছেন লাল-সবুজরা। সালমা জানান, তাদের প্রস্তুতি ভালো হয়েছে। বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ আগে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। দলের সবাই ভালো ছন্দে আছে। এখন আসল লড়াইয়ে ভালো করতে উন্মুখ হয়ে আছি।’ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়ে উজ্জীবিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমা বলেন, ‘পাকিস্তানকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। সেদিন আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ভালো হয়েছে। বিশ্বকাপের আগে জয় পেয়ে আমরা উচ্ছ্বসিত।’

সালমারা অনুপ্রেরণা নিচ্ছেন বিশ্বকাপজয়ী যুব দলের কাছ থেকে। তবে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। এই দলটির বিপক্ষে সবশেষ দুই আসরে আট ম্যাচে জয় নেই একটিও। তা ছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশনও বড় চ্যালেঞ্জ। একদিন আগেই পেসার জাহানারা আলম জানান, আমরা ভারতের বিপক্ষে ম্যাচটিকে নতুন করে দেখব।’ বিশ্বকাপে দুর্দান্ত শুরুর অপেক্ষায় বাংলাদেশ। তাই তো প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবতে চান না সালমা, জাহানারারা। তারা মাঠে নিজেদের সেরাটি দিতে চান। সালমা বলেন, ‘সবাই নিজের জায়গা থেকে ভালো করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’

২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন লাল-সবুজরা। ২৯ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচ মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ মার্চ চতুর্থ ম্যাচ শ্রীলংকার বিপক্ষে একই ভেন্যুতে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ