শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মাইলফলক স্পর্শ করলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪১ রান করে আউট হন তামিম। আর এ রান করার পথেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ১৩ হাজার রানের রেকর্ড গড়েছেন তামিম। নতুন এ মাইলস্টন ছুঁতে তামিমের প্রয়োজন ছিল মাত্র ২৭ রান।

দেশের হয়ে ৬০টি টেস্টে ১১৫টি ইনিংস খেলে ৯টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৪০৫ রান করেছেন তামিম।

ওয়ানডে ক্রিকেটে ২০৪ ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৮৯২ রান করেছেন বাঁ-হাতি এ ওপেনার।

আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৭টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭১৭ রান করেছেন তামিম ইকবাল।

৩০ বছর বয়সী এ ওপেনার দেশের হয়ে ইতিমধ্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪১টি ম্যাচ খেলে ২১টি সেঞ্চুরি আর ৮১টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ১৪ রান করেছেন।

দেশের হয়ে রান সংগ্রহে তামিম ইকবালের ঠিক পরেই রয়েছেন সাকিব আল হাসান। জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এক বছর নিষিদ্ধ হওয়া সাকিব সংগ্রহ করেছেন ১৪টি সেঞ্চুরিতে ১১ হাজার ৭৫২ রান। দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১১ হাজার ৬০৭ রান করেছেন মুশফিকুর রহিম।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ