,

প্রাইভেটকার হঠাৎ ফুটপাতে : ১০ পথচারী আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ফুটপাতে উঠে গেলে মা-শিশুসহ ১০ জন পথচারী আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শায়ান হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে থানার অপারেটর ওবায়দুর জানান, প্রাইভেটকারটি এয়ারপোর্ট থেকে বনানীর দিকে যাচ্ছিল। পথচারীরা তাৎক্ষণিক চালককে ধরে পুলিশে সোপর্দ করেছে।

তিনি আরও জানান, আহতদের কয়েকজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেলে ভর্তিদের মধ্যে একই পরিবারের দুইজন আছে। তারা মা-মেয়ে। মা তামান্না আক্তার (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)। আহত অপরজন হলেন জাহিদা বেগম (৪৮)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি