,

বিয়েবাড়িতে নাচলেন স্যার গ্যারি সোবার্স (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি হয়ে আছেন তিনি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সাবেক ক্যারিবীয় মহাতারকা গ্যারি সোবার্স। তবে শুধু খেলার মাঠে নয়, জীবনের বাইশ গজেও অল-রাউন্ডার তিনি। সেই পরিচয়ই সম্প্রতি তিনি রেখেছেন বার্বাডোজে হওয়া একটি ভারতীয় বিয়ে বাড়িতে। সেই ভিডিও নিয়ে এখন সোশ্যাল সাইটে শুরু হয়েছে মাতামাতি।

গ্যারি সোবার্সের বয়স এখন ৮৩ বছর। এই বয়সেই অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে ‘জিয়া হো জিয়া কুছ বোল দো’ গানের সুরে নেচেছেন তিনি। তার নাচের ভিডিওটি শুক্রবার টুইটারে আপলোড করেছেন অনিল চোপড়া নামের এক টুইটার ব্যবহারকারী। সেই টুইটে তিনি লিখেছেন, ‘বার্বাডোজে ভারতীয় বিয়েবাড়িতে নাচছেন স্যার গ্যারি সোবার্স। ৮০-র বেশি বয়সেও তার নাচের ছন্দ ছিল দেখার মতো!’

সোবার্সের সেই নাচ দেখে সোশ্যাল সাইটে ক্রিকেটপ্রেমীর বলছেন, ‘সত্যিকারের অল-রাউন্ডার-। স্যার গ্যারি সোবার্সই প্রথম ক্রিকেটার, যিনি এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে। বোলার ছিলেন আরেক ক্যারিবীয় ম্যালকম নার্স। এই পেসার শখ করে স্পিন বোলিং শুরু করে দেন। আর ওই ওভারের ৬টি বলই উড়িয়ে মারেন সোবার্স। এক একটি বল উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে।

দেখুন সেই ভিডিও:

https://youtu.be/h6b9_5aU1M4

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি