শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিকান্দারকেও ফেরালেন নাঈম

news-image

স্পোর্টস ডেস্ক : ইনিংসের শুরুতে জিম্বাবুয়েকে চাপে রেখেছিল বাংলাদেশ। প্রথম চার ওভারে তারা রানের খাতা খুলতে পারেনি। জিম্বাবুয়ের দলীয় ৭ রানে নাঈমের হাতে ক্যাচ বানিয়ে ওপেনার কাসুজাকে বিদায় করেছিলেন টাইগার পেসার রাহি।

কিন্তু শুরুতে চাপে পড়লেও পরে মাসভাউরে ও আরভিনের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এই জুটি প্রথম সেশন শেষ করে আসে। দ্বিতীয় সেশনে দুর্দান্তভাবে খেলতে থাকে এই জুটি।

কিন্তু টাইগার স্পিনার নাঈম হাসানের হাত ধরে এই জুটি ভাঙে বাংলাদেশ। জিম্বাবুয়ের দলীয় রান যখন ১১৮ তখন নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে প্রিন্স মাসভাউরেকে বিদায় করেন নাঈম। ফেরার আগে ৬৪ রান করেন জিম্বাবুয়ের এই ওপেনার।

মাসভাউরেকে ফেরানোর পর ব্রেন্ডন টেইলরকেও দ্রুত ফিরিয়ে দেননাঈম। দলীয় ১৩৪ রানে নাঈমের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন টেইলর। তিনি করেন ১০ রান।

এরপর আরভিন-সিকান্দার জুটিতে দ্বিতীয় সেশন পার করে দেয় জিম্বাবুয়ে। ৩ উইকেটে ১৫০ রান করে চা বিরতিতে যায় সফরকারীরা। চা বিরতির পর আবার উইকেট শিকার করেছেন নাঈম। উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে সিকান্দার রাজাকে ফিরিয়েছেন তিনি। সিকান্দারের সংগ্রহ ১৮ রান।

শনিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। সকালবেলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৮১ রান। এখন তৃতীয় সেশনের খেলা চলছে।

এই ম্যাচে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার দুজন হলেন আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। স্পিনার দুজন হলেন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম এই একাদশে আছেন।

এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য টানা হারের বৃত্ত থেকে বের হওয়া। টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটি ছিলো ইনিংস ব্যবধানে হার। কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। টেস্ট ক্রিকেটে এমন পারফরম্যান্সে চিন্তায় পড়েছে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ