সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল খুবির অধ্যাপকের

news-image

নিউজ ডেস্ক : দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক মিজানুর রহমান (৬৫)। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা স্টেশনে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বিশ্ববিদ্যালয়টির সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিন ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন।