,

মুজিববর্ষ উপলক্ষে নতুন নতুন শিল্প কারখানা চালু করবে সরকার- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মুজিববর্ষ উপলক্ষে সরকার নতুন নতুন শিল্প কারখানা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষে আমরা নতুন নতুন শিল্পকারখানা চালু করতে যাচ্ছি। অনেকগুলো শিল্প কারখানা বন্ধ ছিল। ইতোমধ্যে সেগুলো নতুনভাবে চালু করে শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এখন যেসব জায়গায় সার কারখানা নেই, সেসব জায়গায় সার কারখানা করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেয়া নতুন ১০০টি অর্থনৈতিক শিল্পাঞ্চলের মধ্যে আশুগঞ্জও অন্তর্ভুক্ত রয়েছে। আশুগঞ্জ সার কারখানার পুরোনো যন্ত্রপাতি নতুনভাবে সংযোজন করার পরও যদি কাজ না হয় তাহলে নতুর সার কারখানা স্থাপন করা হবে। সেজন্য বিসিআইসি থেকে প্রস্তাব দিতে হবে যে এ কারখানার যন্ত্রপাতি আর চলবে না।

কামাল আহমেদ মজুমদার বলেন, এখন যথাসময়ে কৃষকদের কাছে সার পৌঁছে দেয়া হচ্ছে। যার কারণে কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা চেষ্টা করব আমাদের দেশের চাহিদা মিটিয়ে যেন বিদেশে সার রফতানি করতে পারি। সে ধরণের পরিকল্পনা আমাদের রয়েছে। যার প্রেক্ষিতে আমরা কারখানাগুলো আধুনিকায়ন করছি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হাইয়ুল কাইয়ূম, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাক্কী ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা