,

তামিলনাড়ুতে বাস দুর্ঘটনা, নিহত ১৯

news-image

অনলাইন ডেস্ক : ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ বৃহস্পতিবার ভোরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তামিলনাড়ু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরালা সরকার পরিচালিত একটি ভলভো বাস ৪৮ যাত্রী নিয়ে ব্যাঙ্গালুরু থেকে এর্ণাকুলামের দিকে যাচ্ছিল। এর বিপরীত দিক থেকে একটি কন্টেইনারবাহী ট্রাক আসছিল।সেই ট্রাকটি থেকে একটি বড় কন্টেইনার পড়ে বাসটিকে ধাক্কা মারে। কন্টেইনারের আঘাতে বাসটি ছিটকে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনা কবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও বহু যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় মারা গেছেন আরও কয়েকজন।

এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তামিলনাড়ু পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা