,

শক্তিশালী নতুন আইপ্যাড আসছে

news-image

অনলাইন ডেস্ক : অ্যাপলভক্তদের নতুন আইপ্যাড লাইনআপের জন্য আর বেশি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, অ্যাপলের পক্ষ থেকে হালনাগাদ আইপ্যাড প্রো মডেল প্রস্তুত করা হচ্ছে, যাতে নতুন ক্যামেরা সিস্টেম থাকবে। চলতি বছরের প্রথমার্ধেই নতুন আইপ্যাডের দেখা মিলতে পারে।

অ্যাপলের নতুন আইপ্যাডের ক্যামেরা সিস্টেম সম্পর্কে অবশ্য এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে অ্যাপল পণ্যের তথ্য আগাম প্রকাশকারী অনলিকস অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, নতুন আইপ্যাডে আইফোন ১১ প্রো সিরিজের মতো পেছনের ক্যামেরার সেটআপ থাকতে পারে। এতে এলইডি ফ্ল্যাশ ও মাইক্রোফোন–সুবিধা থাকতে পারে।

তবে ব্লুমবার্গ বলছে, অ্যাপলে আইপ্যাড প্রোর নতুন মডেল এ বছরের প্রথমার্ধে বাজারে আনার পরিকল্পনা করলেও তাতে বাধা হতে পারে করোনাভাইরাস। এতে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, চীনে করোনাভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে। এতে চাহিদা ও সরবরাহের ব্যাপক সমস্যায় পড়েছে অ্যাপল। চীনের ভেতরে অ্যাপলের পণ্য বিক্রিতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি বৈশ্বিক বাজারেও আইফোনের জোগান দিতে গিয়ে অ্যাপলকে সমস্যায় পড়তে হচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে অ্যাপলের আয়ে এর প্রভাব পড়তে পারে।

ব্লুমবার্গ আরও জানায়, শিগগিরই আইফোনের সাশ্রয়ী মডেল ‘এসই’ বাজারে আনার পরিকল্পনা ছিল অ্যাপলের। আগামী মার্চ মাস নাগাদ নতুন আইফোন বাজারে আসার কথা থাকলেও অ্যাপলের জন্য তা সঠিক সময়ে বাজারে আনা কঠিন হয়ে দাঁড়াবে।

নতুন আইফোন ছাড়াও নতুন আইপ্যাড নিয়ে ইতিমধ্যে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাক রিউমার, ডিজিটাইমসে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, আইপ্যাডের নতুন সংস্করণে আইফোন ১২ সিরিজে যে চিপসেট ব্যবহার হওয়ার কথা, তা এতে ব্যবহার করা হবে। নতুন আইফোন আগামী সেপ্টেম্বরে বাজারে আসতে পারে। এ গুঞ্জন সত্যি হলে প্রথমবারের মতো আইফোন ও আইপ্যাডে একই চিপসেট থাকবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা