,

জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : জার্মানির হ্যানাওতে সিসা বারে গোলাগুলির দুটি ঘটনায় কমপক্ষে আট ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও গণমাধ্যমসূত্র বলছে, এ ঘটনায় কতজন হামলাকারী ছিল, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।

গতকাল বুধবার ফ্রাঙ্কফুর্ট থেকে ২০ কিলোমিটার দূরে হ্যানাওতে বার লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। এর পরপরই পুলিশ হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করে।

পুলিশ বলছে, প্রথম হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় গতকাল রাত ১০টার দিকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘মিডনাইট’ বারে। প্রত্যক্ষদর্শীরা এক ডজনের বেশি গুলির শব্দ শুনেছেন। হামলাকারীরা এরপর গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়। এরপর ‘এরেনা’ বারে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মিডনাইট বারের সামনেই তিনজন নিহত হন এবং এরেনা বারের সামনে নিহত হন পাঁচজন। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক হ্যানাও পুলিশ স্টেশন থেকে ৩০টি পুলিশের গাড়ি বের হতে দেখেছেন। মেশিনগানধারী পুলিশ কর্মকর্তাদের শহরে মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজন বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে বার্লিনে সন্ত্রাসীদের হামলায় ১২ জন নিহত হয়েছিলেন।

গত জুন মাসে কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ ওয়াল্টার লুয়েকিকে হত্যা করে বন্দুকধারীরা। তিনি উদার উদ্বাস্তু নীতি নিয়ে সোচ্চার ছিলেন। গত শুক্রবার পুলিশ একটি জার্মান চরমপন্থী দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা গত বছর নিউজল্যান্ডের মসজিদে হামলার মতো বড় আকারের আক্রমণের পরিকল্পনা করছিল বলে পুলিশের ধারণা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা