,

বিশ্বজয়ী তামিমের ঝড়ো সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করেছেন বিশ্বকাপ জয়ী যুবা তানজীদ হাসান তামিম। বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আজ বুধবার তিনি মাত্র ৮৭ বলে সেঞ্চুরির দেখা পান।

মাঠে এসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। শেষ পর্যন্ত তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়ে যান এই ব্যাটসম্যান। তার ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বোলারদের পরীক্ষা নিয়েছে বিসিবি একাদশ।

দলের হয়ে সেঞ্চুরি করেন আরেক ব্যাটসম্যান আল আমীন। তিনি ১৪৫ বলে ১০০ রান করার পর দুই দলের সমোঝতায় খেলাটি ড্র ঘোষণা করা হয়। বিসিবি একাদশ পাঁচ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। তামিম ৯৯ বলে ১২৫ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার ও ৫টি ছয়ের মারে।

এই দুজনের সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ ৩৪ রান করেন পারভেজ হোসেন ইমন। ওপেনার নাঈম শেখ করেন মাত্র ১১ রান। যুব বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি করা জয়ের ব্যাট থেকে আসে এক রান। শাহাদাত হোসেন দুই ও আকবর আলী এক রান করেন।

গতকাল মঙ্গলবার প্রথম দিন সাত উইকেট হারিয়ে ২৯১ রান করে দিন শেষ করে জিম্বাবুয়ে। আজ ব্যাটিং করতে না নেমে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে ব্যাটিং করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে ফেলে বিসিবি একাদশ। স্কোর বোর্ডে ৬৯ রান না উঠতেই পাঁচ উইকেট হারিয়ে কাপছিলেন আকবর আলীরা। পরে তামিম-আল আমীন জুটি গড়ে অবশেষে প্রতিরোধ গড়ে তোলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি