,

১ রান করে আউট আকবর আলি

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতানো নায়ক আকবর আলি। এক রান করেই ফিরতে হয়েছে তাকে।

ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে তিন বল খেলে এক রান করতেই জিম্বাবুয়ের লেগ স্পিনার টিনোটেন্ডা মুতোমবদজির সরাসরি বোল্ড হন আকবর।

আকবর আলি ছাড়াও বিসিবির একাদশে জায়গা পেয়েছেন যুব দলের হয়ে বিশ্বকাপ জেতা দলের আরও পাঁচ সদস্য। তারা হলেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম ও শরিফুল ইসলাম।

এর মধ্যে ওপেনিংয়ে ব্যাটিং করে থিতু হয়ে ফিরেছেন ইমন। উইকেট ছাড়ার আগে ৬৬ বলে ৩৪ রান করেন তিনি। জয় করেছেন মাত্র ১ রান।

বল হাতে তিন উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ শাহাদাত। ২২ বল খেলে দুই রান করে ফিরতে হয়েছে তাকে।

আকবর আলির বিদায়ে বিসিবি একাদশের রান দাঁড়ায় ৫ উইকেটে ৬৯। তবে ষষ্ঠ উইকেটে ঘুরে দাঁড়িয়েছে দল। অধিনায়ক আল আমিনের সঙ্গে তানজিদ হাসান তামিম জুটিতে স্বাগতিকদের রান দুইশোর কাছাকাছি।

অর্ধশতকের দেখা পেয়েছেন আল আমিন ও তামিম।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি