,

আতলেতিকোর কাছে পরাজয় স্বাদ পেল লিভারপুল

news-image

স্পোর্ট্স ডেস্ক : আপ্রাণ চেষ্টা করেও আতলেতিকোর কাছে পরাজয় এড়াতে পারল না লিভারপুল। স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হেরে গেল ইয়ুর্গেন ক্লপের দল। একমাত্র গোলটি করেন সাউল নিগেস।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জিতে পরের ধাপে ওঠার পথে এগিয়ে গেল দিয়েগো সিমেওনের দল। গত বছর এই মেত্রোপলিতানোয় টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ট্রফি জিতেছিল লিভারপুল।

খেলার শুরু থেকে লিভারপুল বল দখলে একচেটিয়া আধিপত্য বজায় রাখে। তবে গোল দেওয়ার সময় কোনো সাফল্য দেখা যায়নি। পারেননি মোহামেদ সালাহ ও অধিনায়ক জর্ডান হেন্ডারসন।

প্রথমার্ধেই খুব কাছ থেকে ডান পায়ের শটে গোল দেন নিগেস। এটাই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।

দ্বিতীয়ার্ধে গোল শোধের আপ্রাণ চেষ্টায় একের পর এক আক্রমণ চালায় লিভারপুল। ভালো দুটি সুযোগ পায়। তবু সাফল্য মেলেনি।

৫৩তম মিনিটে সালাহর লক্ষ্যভ্রষ্ট হেডের পর ৭৩তম মিনিটে দূরের পোস্টে শট লক্ষ্যে রাখতে পারেননি হেন্ডারসন। এরপর তা আর শোধ করা হয়নি লিভারপুলের।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি