,

প্রতিপক্ষের বিশেষাঙ্গে কামড়, ফ্রান্সের ফুটবলার পাঁচ বছর নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবলের মাঠে নানা ধরনের ঘটনা ঘটে। খেলোয়াড়দের নৈপুণ্য যেমন দেখা যায়, তাদের মেজাজ হারানোর কারণে কুৎসিত ঘটনাও ঘটতে দেখা যায়। তবে ফ্রান্সের দ্বিতীয় বিভাগ ফুটবলে ঘটেছে একেবারেই বিশ্রি ঘটনা। যা অনেকে কল্পনাও করতে পারবে না।

জানা গেছে, ফ্রান্সের স্থানীয় লিগের খেলার পর ঝামেলার জেরে দু’দলের খেলোয়াড়দের সহিংস আচরণের ফলে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এক ফুটবলারকে। সেই ফুটবলারের পরিচয় যদিও প্রকাশ করা হয়নি। ওই ঘটনাে শিকার ফুটবলারকেও নিষিদ্ধ করা হয়েছে ছয় মাসের জন্য।

২০১৯ সালের ১৭ নভেম্বর স্থানীয় টুর্নামেন্টের ম্যাচে খেলছিল টারভিল এবং সটরিচ। ওই ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্র’তে। কিন্তু ম্যাচের পর দু’দলের দুই খেলোয়াড়ের মধ্যে মারামারি লেগে যায়। তা থামাতে গিয়ে আক্রান্ত হন তৃতীয় আরেক খেলোয়াড়।

জানা গেছে, ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিং অঞ্চলে টারভিল ও সটরিচের দুই খেলোয়াড় কথা কাটাকাটি শুরু করেন। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে টারভিলের এক খেলোয়াড় এগিয়ে গিয়ে তাদের থামানোর জন্য।

কিন্তু সটরিচের খেলোয়াড় মেজাজ হারিয়ে টারভিলের দ্বিতীয় খেলোয়াড়ের গোপনাঙ্গে কামড় দেন। এ ঘটনায় টারভিলের খেলোয়াড়কে আক্রান্ত স্থানে ১০টি সেলাই দিতে হয়।

ওই ঘটনার জেরে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় সটরিচের খেলোয়াড়কে। এছাড়া টারভিলের কামড় খাওয়া ফুটবলারকেও দেয়া হয়েছে ছয় মাসের নিষেধাজ্ঞা। শাস্তি দেয়া হয়েছে স্বাগতিক দল টারভিলকেও।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি