,

চিকিৎসার জন্য বিদেশ যেতে জামিনের আবেদন খালেদা জিয়ার

news-image

নিউজ ডেস্ক : চিকিৎসার জন্য বিদেশ যেতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। বুধবার জামিন আবেদন হাইকোর্টে তোলা হবে।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের দপ্তরে খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। বুধবার তা হাইকোর্টে দাখিল করা হবে।

সর্বশেষ গত ডিসেম্বরে আপিল বিভাগে জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর দুই মাসের মাথায় আবারও জামিন আবেদন করছেন তার আইনজীবীরা। জামিন আবেদনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অসুস্থতার বিষয় উল্লেখ করে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতিও চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ সর্বশেষ গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করে দেন। ওই খারিজ আবেদনের বিরুদ্ধেও রিভিউ (পুনর্বিবেচনা) করার প্রক্রিয়া চলছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদ দেন। ওই সাজা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। ওই আবেদন আপিল বিভাগের সংশ্নিষ্ট শাখায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। কিন্তু শুনানির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার এ মামলায় জামিন চাওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে আগামী ১১ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের আগে এ মামলার শুনানি নিয়ে নানা মত রয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা বর্তমানে বিচারাধীন থাকলেও কারামুক্তিতে বাধা মাত্র দুই মামলা। নানা জটিলতায় মুক্তি মিলছে না খালেদা জিয়ার। খালেদা জিয়ার কারামুক্তিতে এখন অন্তত দুই মামলায় জামিন পেতে হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি