,

নিরব ও প্রিয়াংকার সাড়ে ৩ মিনিট

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক নিরবকে ধাওয়া করছে সাইফ চন্দন। তিনি দৌড়ে গিয়ে হঠাৎ থমকে যায়। তার মুখোমুখি পিস্তল তাক করে দাড়িয়ে আছে কোনো একজন। কিছুক্ষণ পরেই দেখা যায়, একজন নারীকে ধর্ষণের শিকার হতে। আর ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধনে নামে জনগণ। এরপর দেখা যায়, সোনালী হত্যার বিচারের দাবিতে নিরবের ফাঁসি চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জেলখানায় বন্দী নিরব। ফাঁসির জন্য তাকে গোসল করানো হচ্ছে, অন্যদিকে চলছে প্রিয়াংকার বিয়ের প্রস্তুতি।

এমনটা দেখা গেছে রফিক সিকদারের ‘হৃদয় জুড়ে’ ছবির ট্রেলারে। রহস্যে ভরা সাড়ে ৩ মিনিটের এই ট্রেলারে রয়েছে প্রেম, রোমান্স ও অ্যাকশন। ট্রেলারের রহস্য উম্মোচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কারণ ওইদিন সারা দেশে ছবিটি মুক্তি পাচ্ছে।

‘হৃদয় জুড়ে’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব ও কলকাতায় প্রিয়াঙ্কা সরকার। এতে আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজসহ অনেকে।

এদিকে, গত ২ জানুয়ারি ‘হৃদয় জুড়ে’ ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে। আর ৫ জানুয়ারি বিনা কর্তনে ছাড়পত্র পায় এটি। ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক সিকদার নিজেই। ছবির কনটেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি