সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি পেলেন বর্ষসেরা স্পোর্টসম্যান পুরস্কার

news-image

স্পোর্টস ডেস্ক : ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এবারের লরিয়াস স্পোর্টসম্যান পুরস্কার (পুরুষ) জিতেছেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। নারী অ্যাথলেটদের মধ্যে টানা তৃতীয়বার এ পুরস্কার জিতলেন জিমনিস্ট সিমোনে বাইলস।

ফর্মুলা ওয়ানে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন ও ছয়বারের বিশ্বসেরা ফুটবলার মেসি ২০১৯ সালে নিজ নিজ খেলায় অসাধারণ পারফরম্যান্স দেখান।

কুড়ি বছরের ইতিহাসে পুরস্কারটি জেতা প্রথম ফুটবলার হলেন ৩২ বছর বয়সী মেসি। এ ব্যাপারে আর্জেন্টাইন এই তারকা এক ভিডিও বার্তায় বলেন, “দলীয় খেলা থেকে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিততে পেরে আমি সম্মানিত।”

গত বছরটা দারুণ কেটেছে যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেট বাইলসের। স্টুটগার্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচটি শিরোপা জিতেছেন। ছাড়িয়ে যান নিজের রেকর্ড ২৫টি স্বর্ণ জয়ের কীর্তিও। তৃতীয় লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে উচ্ছ্বসিত তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী