,

প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব ও আধুনিক মানসিকতার অধিকারী হতে হবে : রংপুর ডিআইজি

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেছেন, পেশাদারিত্ব বজায় রেখে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে জনগনকে প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব ও আধুনিক মানসিকতার অধিকারী হতে হবে। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে মাদক, গুজব, জংগীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এই “মুজিববর্ষে” পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনবান্ধব পুলিশে পরিণত হবার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান ।

আজ সোমবার রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে ফুলেল অভ্যর্থনা জানান রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এরআগে প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহম্মেদের নেতৃত্বে রংপুর জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ৮টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ডিআইজি। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে রংপুর জেলা পুলিশের, রিজার্ভ অফিস, যানবাহন শাখা, রেশন স্টোর, মোটরযান শাখা,অস্ত্রাগার সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় রংপুরের জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফজলে এলাহীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি