,

ট্রাম্পকন্যা ইভানকা বোরকা-হিজাব পরে মসজিদে (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন।

দুবাইয়ে একটি সম্মেলনে যোগ দিতে গত শনিবার তিনি আরব আমিরাতে এসে পৌঁছান। সেখানে নারী উদ্যোক্তা উন্নীতকরণে বক্তব্য দেয়ার কথা রয়েছে ইভানকার।

জানা গেছে, ১৬-১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল উইমেনস ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্পও বক্তব্য দেয়ার জন্য প্রস্তুত আছেন।

সম্মেলনে যোগদানের আগে ইভানকা ট্রাম্প শনিবার মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর স্থাপনা আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ দেখতে যান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও কন্যা ইভানকা ট্রাম্প মসজিদ পরিদর্শনের সময় খালি পায়ে মসজিদে প্রবেশ করেন।

এ ছাড়া আরবের ঐতিহ্যবাহী বোরকাসদৃশ লম্বা গাউন পরেছিলেন। মুসলিম সংস্কৃতি অনুযায়ী তার মাথা ছিল কালো হিজাবে আবৃত।

ইভানকা ইহুদি ধর্মাবলম্বী হলেও মুসলিম নারীদের মতোই ঘুরে দেখেছেন মুসলমানদের এ পবিত্র মসজিদ। মসজিদের নান্দনিক সৌন্দর্য, নকশা ও কারুকাজ হাত দিয়ে ছুঁয়েও দেখেছেন তিনি। সূত্র: রয়টার্স, গলফ টুডে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি