,

দগ্ধ আটজনের একজন মারা গেছেন

news-image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে নুরজাহান বেগম (৬০) নামের একজন মারা গেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।

এর আগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অপর সাতজন হলেন- মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরণ মিয়া (২৫), মুক্তা (২০), মো. কাওছার (১৬), আপন (১০) ও লিমা (৩)।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- কিরণ (৭০% শতাংশ), আবুল হোসেন (৪৫% শতাংশ)ও কাওছার (২৫% শতাংশ)।

আহতদের স্বজন ইলিয়াস জানান, সারারাত গ্যাসের চুলার চাবি ছাড়া ছিল, কিরণের মা নুরজাহান বেগম না বুঝে চুলা জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে যায় ঘরের চারটি কক্ষে। বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার।

তিনি আরও বলেন, ১০ সদস্যের পরিবারের এক নারী ও শিশু ছাড়া আটকজই দগ্ধ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি