,

আটকেপড়া প্রমোদতরীর মার্কিন যাত্রীরা জাপান ছাড়ল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের জেরে ইয়োকোহামায় আটকেপড়া প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’র মার্কিন যাত্রীরা জাপান ছেড়েছে। আজ সোমবার সকালে দুটি বিশেষ মার্কিন বিমানে করে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

কিয়োডোর বার্তা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের জেরে গত ৩ ফেব্রুয়ারি থেকে ৩ হাজার ৭০০ আরোহী নিয়ে প্রমোদতরীটি ইয়োকোহামা সমুদ্রবন্দরে কোয়ারেন্টাইনে ছিল। সেখানে ৪০০ জনের বেশি মার্কিন নাগরিক ছিল।

হংকং থেকে ওঠা ৮০ বছরের এক চীনা যাত্রীর মাধ্যমে জাহাজটিতে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। ওই জাহাজের কমপক্ষে ৪০ জন মার্কিন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং জাপানেই তাদের চিকিৎসা করা হচ্ছে। বাকিরা সোমবার সকালে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের পথে রওনা হন।

জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রমোদতরীতে এখন পর্যন্ত ৩৫৫ যাত্রীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগের ইনস্টিটিউটের পরিচালক ড. অ্যান্টনি ফোসি জানান, যদি বিমানের কোনো যাত্রীর মধ্যে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে তাহলে তাদের বিমানের মধ্যেই আলাদা রাখা হবে।

যুক্তরাষ্ট্রে প্রবেশকারীরা ১৪ দিনের কোয়ারেন্টাইন ব্যবস্থার মধ্য দিয়ে যাবে বলেও জানান ওই চিকিৎসক।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে দিন দিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনসহ সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ জনে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৪৮ জনে। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন, জাপান, ফ্রান্স ও তাইওয়ানে এই ভাইরাসে পাঁচজন মারা গেছেন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি