সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে গো-খাদ্যের মূল্য বৃদ্ধিতে হতাশায় খামারিরা

news-image

রংপুর ব্যুরো : রংপুরসহ জেলাজুড়ে গো-খাদ্যের চড়ামূল্যে নাভিশ^াস উঠেছে ক্রেতাদের। গরুর প্রধান খাদ্য খড়ের অধিক মূল্য বৃদ্ধির সাথে সাথে গুড়া, ভূষি, খুদিসহ অন্যান্য প্রয়োজনীয় গো-খাদ্যগুলোর মূল্য বেড়েই চলেছে। খড়ের মৌসুমেই খড়ের দ্বিগুন মূল্য বৃদ্ধিতে গরুর খামারিরা চরম হতাশায় রয়েছে।

জানাগেছে, খড়ের মৌসুমেই খড় মুঠো প্রতি বিক্রি হচ্ছে ৪ টাকা, আর ১ হাজার মুঠো খড়ের মূল্য ৪ হাজার টাকা। যা গত বছর বিক্রি হয়েছিল ১ হাজার মুঠো খড় ১ হাজার ৫ শত টাকা।
গঙ্গাচড়া বাজারের খড় ব্যবসায়ী জমসের আলী ও ইউসুফ মিয়া জানান, বর্তমানে আমরা ১ মুঠো খড় ৪ টাকা বিক্রি করছি। দাম বৃদ্ধি প্রসঙ্গে তারা বলেন চলতি মৌসুমে ধানের ফলন ভালো হয়নি। নগরীর লালবাগ হাটের খড় ব্যবসায়ী সামসুল হক জানান, নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় কমবেশী প্রতিটি বাড়িতে গরু পালন অধিক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে উৎপাদন কম থাকায় খড়ের মূল্য বৃদ্ধি পেয়েছে।

গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ বাবুপাড়ার গরুর খামারি মঞ্জিলা বেগম, হেমন্ত রায় ও ইলিয়াছ আলী জানান, বর্তমানে প্রায় সব জমিতে চাষাবাদ হওয়ার কারণে ঘাস না থাকায় আমরা গরুর প্রধান খাদ্য হিসেবে খড় ব্যবহার করি। ১ টি গরুর জন্য দিনে প্রায় ১০ থেকে ১২ মুঠো খড় লাগে। যার বর্তমান বাজার মূল্য ৪০ থেকে ৫০ টাকা। লাভের আশায় গরু পালন করে এত দামে খাবার কিনে গরুকে খাওয়ালে লাভের জায়গায় লোকসান হচ্ছে।

নগরীর তামপাট গ্রামের গরু খামারি নুরুল ইসলাম ও আশরাফুল আলম বলেন, যেভাবে গো-খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে আমাদের পক্ষে আর গরু পালন করা সম্ভব হবে না।
এদিকে রংপুরের গরুর খামারিরা বলেন, রংপুরের চরাঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলায় কমবেশী প্রতিটি বাড়িতে গরু পালন হচ্ছে। এতে করে অনেকেই যেমন বেকারত্বে অভিশাপ হতে মুক্ত হয়েছে। ঠিক তেমনি স্বাবলম্বিও হচ্ছে। তারা গো-খাদ্যে ভর্তুকি দিয়ে মূল্য কমানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী