,

২৯ মার্চ চট্টগ্রাম সিটি ও দুই উপনির্বাচনে ভোট

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ২৯ মার্চ ভাটগ্রহণ হবে। এ ছাড়া দুই সংসদ সদস্যের মৃত্যুতে শুণ্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে একই দিনে।

চসিক সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। বাকি দুই সংসদীয় আসনে ভোট হবে ব্যালোটে।

রবিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ তিন ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ইসি সচিব জানান, রোজা ও এইচএসএসি পরীক্ষার সময় বিবেচনা করে ভোটের তারিখ চূড়ান্ত হয়েছে।

এর আগে ভোটের তারিখ চূড়ান্ত করতে বিকাল ৩টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে চার কমিশনার ও ইসি সচিব বৈঠক করেন।

১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের সরকারদলীয় সদস্য আব্দুল মান্নান এবং ২১ জানুয়ারি যশোর-৬ আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা গেলে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও কাউন্সিলররা ২০১৫ সালের ৭ মে দায়িত্ব গ্রহণ করেন। আর কিছু দিন পরেই তাদের মেয়াদ শেষ হবে।

নির্বাচন বিধির বাধ্যবাধকতা অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি